News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিশু সুরক্ষা ও শিশুর অধিকারের ওপর সচেতনতা গড়তে ডিমা হাসাও জেলা সদর হাফলঙে কর্মশালা
Image

শিশু সুরক্ষা ও শিশুর অধিকারের ওপর সচেতনতা গড়তে ডিমা হাসাও জেলা সদর হাফলঙে কর্মশালা

হাফলং (অসম), ২৭ মার্চ (হি.স.) : শিশু সুরক্ষা ও শিশুর অধিকার নিয়ে সচেতনতা গড়ে তুলতে ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে সোমবার ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অব চাইল্ড রাইটসের উদ্যোগে এবং উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ব্যবস্থাপনায় শিশু সুরক্ষা ও শিশুর অধিকার নিয়ে কর্মশালা ও পরামর্শমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলন করে শিশু সুরক্ষা ও শিশু অধিকার নিয়ে একদিনের কর্মশালা ও পরামর্শমূলক অনুষ্ঠানের সূচনা করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা। এই অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অব চাইল্ড রাইটসের মেম্বার সেক্রেটারি রূপালি ব্যানার্জি, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য নিপোলাল হোজাই, দেবজিৎ বাটারি, প্রজিৎ হোজাই, বিজিৎ লাংথাসা, নম্রথাং মার, পার্বত্য পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু প্রমুখ।

এদিন অনুষ্ঠানের প্রথমে বক্তব্য রাখেন পার্বত্য পরিষদের নর্মাল সেক্টরের প্রধানসচিব দেবানন দাওলাগাপু। শিশু সুরক্ষা ও শিশুর অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন রূপালি ব্যানার্জি। তাছাড়া শিশু সুরক্ষা ও শিশুর অধিকার নিয়ে এদিনের কর্মশালা ও পরামর্শমূলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবোলাল গার্লোসা, টিটি দাওলাগাপু প্রমুখ।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top