News Flash

Image

কাছাড় জেলার সোনাবাড়িঘাটে দু-কোটি টাকার মাদক সহ গ্রেফতার মহিলা সহ দুই

শিলচর (অসম), ২৭ মার্চ (হি.স.) : ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। গতকাল রবিবার ফের প্রায় দুই কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ।

কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো আজ সোমবার সাংবাদিক সম্মেলন করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে শিলচর সদর থানার ওসি অমৃত সিং অভিযানে নেমে সোনাবাড়িঘাট বাইপাস এলাকা থেকে বাজেয়াপ্ত করেন বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য। মাদক পাচারের অভিযোগে মহিলা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মাহাতো জানান, ৩৩টি সাবানের বাক্সে ভরতি প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করার পাশাপাশি সহ কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার বাঁশকান্দি এলাকার রূপাইবালি গ্রামের একই পরিবারের শাহরুখ হুসেন লস্কর এবং চিনু বেগম লস্করকে আটক করা হয়েছে। ধৃত দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি জানান, গতকাল সদর থানার ওসি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নামলে সোনাবাড়িঘাট বাইপাস এলাকার ভারত পেট্রোলিয়াম পাম্পের সামনে থেকে হাতেনাতে আটক করেন এই দুজনকে। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হবে, সাংবাদিক সম্মেলনে জানান কাছাড়ের পুলিশ সুপার।
নোমাল মাহাতো বলেন, নেশাদ্বর্য সহ অবৈধ সামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান আরও তীব্র করা হয়েছে। মাদক সামগ্রী কারবার বা পাচারে জড়িত কোনও ব্যক্তিকে রেহাই দেওয়া হবে না। বলেন, ধৃত দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। তাদের মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। এই কাণ্ডে আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে, জানান পুলিশ সুপার।

Releated Posts

চন্দ্রপুরে ইসরোর অ্যাডভান্সড রাডার গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার চন্দ্রপুরে ইসরোর আইএসটিআরএসি-র অ্যাডভান্সড রাডার গবেষণা কেন্দ্রের নির্মাণকাজের…

ByByNews Desk Sep 21, 2026

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top