News Flash

  • Home
  • খেলা
  • খুদেদের ক্রিকেটে সদর বি-র টানা জয়, কৈলাশহর হারালো আমবাসাকে
Image

খুদেদের ক্রিকেটে সদর বি-র টানা জয়, কৈলাশহর হারালো আমবাসাকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ।। সদর বি-র জয়ের ধারাও অব্যাহত। কৈলাসহর পেয়েছে প্রথম জয়ের স্বাদ। হারিয়েছে আমবাসা মহকুমা দলকে। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের খেলা শুরুতেই বেশ জমজমাট পর্যায়ে। সদর বি মহকুমা দল আজ ১০ উইকেটের বড় ব্যবধানে অমরপুরকে পরাজিত করেছে। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে অমরপুরের ছেলেরা ২৭ ওভারে মাত্র ৪১ রানে ইনিংস গুটিয়ে নিলে জবাবে সদর-বি ১০.৫ ওভার খেলে বিনা উইকেটে অর্থাৎ রাজদীপ দেবনাথ ও ঋতুরাজ ঘোষের ওপেনিং জুটিই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের প্রত্যয় দাস চৌধুরী প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। শনিবারের খেলায় সদরবি ১৬৪ রানের ব্যবধানে কৈলা শহরকে পরাজিত করেছিল। সি-গ্রুপের অপর খেলায় কৈলাসহর মহকুমা দল ছয় উইকেট এর ব্যবধানে আমবাসা কে পরাজিত করেছে। টস জিতে আমবাসা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৪০ ওভারে ১২৩ রানে ইনিংস শেষ করে। পাল্টা ব্যাট করতে নেমে কৈলাসহর ৩৪ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে সোহার্দ্য মল্লিক প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top