News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে নাবালিকা অপহরণ, পরে উদ্ধার, আটক অপহরণকারী
Image

কৈলাসহরে নাবালিকা অপহরণ, পরে উদ্ধার, আটক অপহরণকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ নাবালিকা অপহরণের ঘটনায় চাঞ্চল্য কৈলাশহরে৷ কৈলাশহর থানার পুলিশের হাতে গ্রেপ্তার অপহরণকারী নাবালক৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়৷
কৈলাশহর দুর্গাপুর এলাকার এক নাবালকের বিরুদ্ধে কাচরঘাট ৬ ওয়ার্ডের এক নাবালিকাকে জোরপূর্বক অপহরণ  করার অভিযোগ উঠে৷  ওই যুবকের বাড়ি কৈলাশহর দুর্গাপুর এলাকায়৷  সে নাবালিকার বাড়ির সামনে গিয়ে একটি বাইকে করে ফুসলিয়ে নিয়ে যায়৷ পরবর্তী সময় নাবালিকাটি বদ উদ্দেশ্য বুঝতে পেরে চিৎকার দেওয়ার চেষ্টা করলেও ওই নাবালক নানা ধরনের হুমকি দিতে থাকে৷ একটা সময় ওই নাবালক  নাবালিকাকে নিয়ে চলে যায় কৈলাশহর সমরুরপার এলাকায়৷ সেখানে গিয়ে মুখে কোন কিছু স্প্রে করে অজ্ঞান করে৷ সেই সময় এলাকাবাসী বুঝতে পেরে সেই নাবালককে পাকড়াও করে৷  নাবালিকাটিকে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়৷ অন্যদিকে খবর পাঠানো হয় কৈলাশহর থানায়৷ ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার পুলিশ৷  বর্তমানে ওই নাবালক কৈলাশহর থানার হেফাজতে রয়েছে৷ নাবালিকার পিতা কৈলাশহর মহিলা থানায় একটি লিখিত আকারে অপহরণ মামলা দায়ের করেন৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়৷

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top