ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ।।আন্তঃ স্কুল ভলিবল প্রতিযোগিতায় সেরা হলো কামালঘাট স্কুল। দুদিন ব্যাপী আয়োজিত এই অনূর্ধ্ব ১৯ আন্তঃ স্কুল ভলিবল আসর রবিবার বিকেলে শেষ হয়। মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে অন্যান্য বারের মতো এবারও এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন। এদিন সকালে প্রথম সেমিফাইনালে মনফোর্ট স্কুল ২-০ সেটে (২৫-১৮,২৫-২১) সেটে আসাম রাইফেলস কে পরাজিত করে ফাইনালে উঠে। বিকেলে অনুষ্ঠিত ফাইনালে কামালঘাট স্কুল ৩-০ সেটে (২৫-২২,২৫-২০ এবং ২৫-২১) মনফোর্ট স্কুলকে পরাজিত করে সেরার খেতাব জয় করে। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বীরু দেববর্মা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত চিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী এবং মনফোর্ট স্কুলের অধ্যক্ষ। আগামী দিনে স্কুল স্তরে বালিকাদেরও আসর হবে বলে জানান রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন। টুর্নামেন্টে সহযোগিতায় রয়েছে তিপ্রা একাডেমিসিয়ান ফোরাম।

আন্তঃ স্কুল ভলিবলে কামালঘাট চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















