News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন আগরতলায়
Image

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ রবিবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন  অফিসে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়৷ রবিবার সকালে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশন অফিসে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়৷ এদিন সকালে প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন   করা হয়৷  জাতীয় পতাকা উত্তোলনের পর সহকারী হাই কমিশন অফিসে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  পুষ্পার্ঘ অর্পণ করেন বাংলাদেশ সহকারি হাইকমিশনার আরিফ মোহম্মদ, সহকারী হাই কমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবস পালনের তাৎপর্য বিশ্লেষণ করেন৷ কেনে জানান এদিন সন্ধ্যায় পোলো টাওয়ার হোটেলে সংসৃকতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top