News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের চাঁদাবাজির সংসৃকতি, কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি মুখ্যমন্ত্রীর
Image

ফের চাঁদাবাজির সংসৃকতি, কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷  দীর্ঘ দিনের চাঁদা বাজির সংসৃকতি আবার অনেকের মধ্যে ঢুকেছে৷ দল ও সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা এই  চাঁদা বাজী ঘটনা গুলির সঙ্গে যুক্ত তাদের ছাড় দেওয়া হবে না৷ রবিবার ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে নেতাজী সুকল মাঠে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ বিজেপি দল মানুষের হৃদয়ের কথা বলে৷ তার বাইরে অন্যদলকে নিয়ে কেন চিন্তা করতে হবে৷ অন্যদলের দ্বারা কেন প্রভাবিত হবে মানুষ৷ বিচ্যুতি ঘটনা ঠিক নয়৷ যারা চলে আসছি আসছি বলে প্রচার করেছিল তাদের দ্বারা কোন ভাবেই প্রভাবিত হলে চলবে না৷ এটা দুঃখজনক ঘটনা৷ যারা মানুষের জন্য কোন কাজই করেনি দেখা গেল তাদের কথা কিছু মানুষ শুনছে৷ আর বিজেপি দল সব সময় মানুষের পাশে থেকেও দলের কার্যকরতাদের মধ্যে সেই স্থীরতা কেন থাকবে না৷ এই বিষয়ে চর্চা করা উচিৎ৷ বিশ্বাসের উপর ভর করেই চলতে হবে৷ কোন ভাবেই মনোবল হারালে চলবে না৷ কার্যকরতাদের এই ক্ষেত্রে ভূমিকা অপরিসীম৷ রবিবার ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে নেতাজী সুকল মাঠে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ এদিন সকলের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর ৯৯ তম পর্ব শোনেন মুখ্যমন্ত্রী৷ উপস্থিত ছিলেন বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা স্বপ্ণা দাস পাল, মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা৷

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top