News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) নিরাপত্তায় গলদ! কর্ণাটকে ফের প্রধানমন্ত্রীর কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের
Image

(আপডেট) নিরাপত্তায় গলদ! কর্ণাটকে ফের প্রধানমন্ত্রীর কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের

বেঙ্গালুরু, ২৫ মার্চ (হি.স.): ফের কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা গলদ । শনিবার কর্ণাটকের দেবনাগিরিতে প্রধানমন্ত্রী মোদীর রোডশো চলাকালীন নিরাপত্তা লঙ্ঘন করে নিরাপত্তা বলয়ে ঢোকার চেষ্টা করে এক যুবক । এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

চলতি বছর ১২ জানুয়ারী কর্নাটকের হুবলিতে জাতীয় যুব উৎসবে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে নেমে কর্মসূচিস্থলে যাচ্ছিলেন তিনি। গাড়ির পাদানিতে দাঁড়িয়ে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর পাশ দিয়ে ছুটছিলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা। তখনই নিরাপত্তা বলয় টপকে মোদীর একেবারে কাছে পৌঁছে যান ওই যুবক। তাঁকে মালা দিতে যান। প্রধানমন্ত্রী হাতে মালাটি নিয়ে এক রক্ষীকে দিয়ে দেন। এই ঘটনার পরেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। কনভয়ের বহির্বলয়ে নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। সেই সমস্ত বলয় ভেঙে কী ভাবে যুবক ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার আড়াই মাসের মধ্যে ফের প্রধানমন্ত্রীর কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের। এবারও ঘটনাস্থল সেই কর্নাটক । শনিবার রাজ্যের দেবনাগিরিতে প্রধানমন্ত্রী মোদীর রোডশো চলাকালীন নিরাপত্তা লঙ্ঘন করে নিরাপত্তা বলয়ে ঢোকার চেষ্টা করলেন এক অজ্ঞাতপরিচয় যুবক। যদিও প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আগেই ওই যুবককে আটকে দেন নিরাপত্তারক্ষীরা।তবে এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।

ঘটনা নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রচার সভার দিকে হুড খোলা গাড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। আর তাঁর সঙ্গে ছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এদিকে, রাস্তার ধারে তখন জনতার ভিড়কে একটি নির্দিষ্ট স্থানে আটকে রাখে পুলিশ। এরই মধ্যে এক ব্যক্তি মোদীর প্রচার গাড়ির সামনে আসতে উদ্যত হন। তখনই তাঁকে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা তাঁকে আটক করে নেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top