News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের অভ্যন্তরীণ সুরক্ষায় অতুলনীয় অবদান রেখেছে সিআরপিএফ : অমিত শাহ
Image

দেশের অভ্যন্তরীণ সুরক্ষায় অতুলনীয় অবদান রেখেছে সিআরপিএফ : অমিত শাহ

জগদলপুর, ২৫ মার্চ (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শনিবার সকালে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে সিআরপিএফ-এর ৮৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। জগদলপুরের করনপুরে সিআরপিএফ-এর কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কর্তব্যরত অবস্থায় যে সমস্ত সিআরপিএফ জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পরে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “এই প্রথমবার নকশাল এলাকায় পালিত হচ্ছে সিআরপিএফ দিবস। সিআরপিএফ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় অতুলনীয় অবদান রেখেছে। দেশ মহিলা সিআরপিএফ কর্মীদের স্যালুট করেছে। সিআরপিএফ-এর অবদান উল্লেখযোগ্য।” অমিত শাহ আরও বলেছেন, “দেশের বিগত নির্বাচনগুলিতেও সিআরপিএফ নিজেদের সেরাটা দেখিয়েছে। সিআরপিএফ নকশালদের বিরুদ্ধে লড়াই করেছে এবং দেশের অনেক এলাকায় তাদের নত করেছে।”

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top