News Flash

  • Home
  • খেলা
  • নকআউট ক্রিকেটের সেমিফাইনালে আজ কসমোপলিটন ফ্রেন্ডস, স্ফুলিঙ্গ-সংহতি
Image

নকআউট ক্রিকেটের সেমিফাইনালে আজ কসমোপলিটন ফ্রেন্ডস, স্ফুলিঙ্গ-সংহতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ।। দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। তপন স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। আয়োজক, আম্পায়ার, খেলোয়াড়, এমনকি ক্লাব কর্মকর্তারাও এখন তাকিয়ে আকাশের দিকে। কোন কোন ওয়েদার অ্যাপ-এ বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, আবার অনেকের ভবিষ্যৎবাণীতে নির্মল আকাশের সংকেত। এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন খেলবে ইউনাইটেড ফ্রেন্ডস-এর বিরুদ্ধে। একই সময়ে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে স্ফুলিঙ্গ লড়বে সংহতি ক্লাবের বিরুদ্ধে। লক্ষ্য একটাই, জয়ী হয়ে নকআউট ক্রিকেটের ফাইনালে পৌঁছানো। ক্রিকেট মহলের অনুমান লীগের দুই ফাইনালিস্ট ইউনাইটেড ফ্রেন্ডস এবং স্ফুলিঙ্গ-ই নক আউট ক্রিকেটের ফাইনালেও পরস্পরের মুখোমুখি হবে। তবে অপর দুটো দল কসমোপলিটন এবং সংহতিও ছেড়ে দেবার পাত্র নয়। গতবারের নকআউট চ্যাম্পিয়ন বলে কথা। সেমিফাইনালের খেলা দেখে মনে হচ্ছে কসমোপলিটনও খেতাবের দাবিদার। তবে এখন সকলেই তাকিয়ে দুই মাঠের খেলা এবং ফলাফলের দিকে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top