News Flash

Image

করিমগঞ্জে স্মরণ দিবস পালন করলো ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও

করিমগঞ্জ (অসম) ২৩ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা সহকারে তিন স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, সুখদেব থাপর এবং শিবরাম রাজগুরুর স্মরণ দিবস পালন করলো ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও । সকাল ৯ টার সময় করিমগঞ্জ শহরের মেইন রোডের জেলা কার্যালয়ের সম্মুখে ভগৎ সিং এর অস্থায়ী শহীদ বেদী স্থাপন করে গার্ড অফ ওনার এবং শ্রদ্ধার্ঘ্য জানানো হয় ।

সেখানে ছাত্র-ছাত্রীদের কাছে কিছু কথা তুলে ধরেন সংগঠনের করিমগঞ্জ কমিটির সম্পাদক জয়দীপ দাস । তিনি বলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ ভগৎ সিং স্মরণ দিবসে শুধুমাত্র কিছু কার্যসূচির মধ্য দিয়ে পালন করা ছাত্র সংগঠনের মূল উদ্দেশ্য নয় সংগঠনের উদ্দেশ্য ভগৎ সিং এর যে অপুরিত স্বপ্ন সে স্বপ্নকে পূরণ করা সংগঠনের লক্ষ্য ।

শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের শেষে জেলা কার্যালয়ে ছাত্র-ছাত্রীদের কাছে ভগৎ সিং এর জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করেন এসইউসিআই (কমিউনিস্ট )দলের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য কমরেড অরুণাংশু ভট্টাচার্য । তিনি ছাত্রছাত্রীদেরকে ভগৎ সিং এর ছোট সময়ের সেই দেশপ্রেমের গল্প অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর ভগৎ সিং সেখানে গিয়ে সে রক্তমাখা মাটি হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে এদেশ থেকে তিনি ইংরেজকে তাড়িয়ে ছাড়বেন এবং পরবর্তীতে যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তার ব্যাখ্যা তুলে ধরেন ।

উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে দেশের গরীব মেহনতী মানুষের স্বার্থে লড়াই করতে এবং আরো উচ্চকণ্ঠে মাথা উঁচু করে লড়াই করে দেশীয় পুঁজিপতিদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে এবং ভগৎ সিং এর স্বপ্ন পূরণ করার জন্য আহ্বান জানান ।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top