নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ সামান্য বৃষ্টিতে রাস্তার বেহাল অবস্থা৷ বহিঃরাজ্যের গাড়িগুলি আটকে চলাচলের অযোগ্য৷ ধর্মনগর পানিসাগর সড়ক বিশেষ করে পূর্ব রাধাপুর এলাকা বিস্তীর্ণ অংশ সামান্য বৃষ্টিতে বেহাল অবস্থায় পরিণত হয়েছে৷ বভিরাজ্যের লরি গুলি আসছে৷ এসে দুযর্োগপূর্ণ আবহাওয়ায় এবং রাস্তার বেহাল অবস্থা থাকার কারণে আটকে যাচ্ছে৷ মাছের খাদ্য নিয়ে আসা এক লরিচালক জানালেন কোলকাতা থেকে এ নিয়ে দুইবার লরি নিয়ে এসেছেন৷ দুইবারই এই এলাকায় এসে গাড়িসহ উষ্ঠাগত প্রাণ৷ বৃহস্পতিবার এরূপ করুণ দৃশ্য ভেসে উঠলো সাংবাদিকদের ক্যামেরায়৷ লাইন ধরে বহির রাজ্যের প্রচুর গাড়ি আটকে রয়েছে এই এলাকায়৷বৃহস্পতিবার সারাদিন অতিক্রান্ত হলেও সরকারি কোন কর্তৃপক্ষের তৎপরতা দেখা গেল না৷ এমন অবস্থায় লরিচালকরা বিশেষ করে যারা বহি রাজ্য থেকে এসেছে তারা উদ্বিগ্ণ হয়ে পড়েছে৷

সামান্য বৃষ্টিতে বেহাল জাতীয় সড়ক আটকে পড়েছে বহু যানবাহন
Releated Posts
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…


















