News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদে ফিরল না শান্তি, দু’টো পর্যন্ত মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন
Image

সংসদে ফিরল না শান্তি, দু’টো পর্যন্ত মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): সংসদের কাজকর্ম ফের পন্ড হয়ে গেল। আদানি গোষ্ঠী ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে বিরোধীদের হইহট্টগোলে বৃহস্পতিবারও উত্তাল হল লোকসভা ও রাজ্যসভা। শাসক ও বিরোধীদের মধ্যে তুমুল হইচইয়ের কারণে দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। এদিন রাজ্যসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় পীযূষ গোয়েল বলেছেন, যিনি দেশ ও সংসদের অসম্মান করেছেন কংগ্রেসের সেই নেতার ক্ষমা চাওয়া উচিত।

এই নিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের একদিনও সেভাবে কাজকর্ম হল না সংসদে। বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে শুরু হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন। শুরু থেকেই আদানি গোষ্ঠী ইস্যুতে জেপিসি তদন্তের দাবি জানাতে থাকেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। তুমুল হইচই ও স্লোগানের কারণে সভার কাজকর্ম ঠিকভাবে চালানো যাচ্ছিল না। একই পরিস্থিতি ছিল সংসদের উভয়কক্ষেই। তাই দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

এদিকে, সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের চেম্বারে বৃহস্পতিবার সকালে মিলিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সংসদে রাজ্যসভার চেয়ারম্যানের চেম্বারে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, প্রহ্লাদ জোশী, অর্জুন রামমেঘওয়াল, ভি মুরালীধরন প্রমুখ। কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ, আম আদমি পার্টির পক্ষ থেকে সঞ্জয় সিং প্রমুখ।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top