News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আখাউড়া ও কালাপানিয়া খাল পরিষ্কার করার কাজ শুরু
Image

আখাউড়া ও কালাপানিয়া খাল পরিষ্কার করার কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকাকে বানভাসী অবস্থা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আখাউড়া ও কালাপানিয়া খাল পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ বর্ষাকালে রাজধানীর আগরতলা শহরকে বন্যার হাত থেকে রক্ষা করা খুবই চ্যালেঞ্জের বিষয়ে হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিবছর রাজধানী আগরতলা শহরে জল জমে একদিকে যেমন মানুষের দোকানপাট ও বাড়ি ঘরের মারাত্মক ক্ষতি হচ্ছে ঠিক তেমনি যাতায়াত করতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ জনকে৷ এই বানভাসি অবস্থা থেকে আগরতলা শহর ও শহরতলীর জনগণকে রক্ষা করার জন্য বর্তমান সরকার ও পুর নিগম কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে৷ বহিঃরাজ্যের একটি স্বনামধন্য সংস্থাকে আখাউড়া ও কালাপানিয়া খাল পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে৷ কোম্পানিটি দেশের বড় বড় শহরে এ ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে৷ ইতিমধ্যেই কোম্পানিটি খাল পরিষ্কার কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে৷ আগরতলা পুর নিগমের মেয়র দীপক  মজুমদার পুর নিগমের সিইও সহ কর্পোরেটরদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার কাজকর্ম খতিয়ে দেখেছেন৷ তিনি জানান এবার বর্ষায় আগরতলা শহরে যাতে জল জমে না থাকে সেজন্যই আগাম এই ধরনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ তিনি আরো জানান আগরতলা শহর এলাকায় আরও দুটি পাম্প বসানোরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top