News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশ : নর্মদা নদীতে স্নান করতে গিয়ে চার যুবকের সলিল সমাধি, একজনের দেহ উদ্ধার
Image

মধ্যপ্রদেশ : নর্মদা নদীতে স্নান করতে গিয়ে চার যুবকের সলিল সমাধি, একজনের দেহ উদ্ধার

বারওয়ানি, ২২ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের বারওয়ানি জেলা সদর থেকে ৪২ কিলোমিটার দূরে আনজাদ থানা এলাকার লোহারা ঘাটে বুধবার স্নান করতে গিয়ে নর্মদা নদীতে ডুবে চার যুবকের সলিল সমাধি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও এসডিআরএফ-র দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। বলা হচ্ছে, চার যুবকের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে।

আনজাদ থানা সূত্রে জানা গেছে, গুজরাটের টোকরিয়ান গ্রাম এবং ধর জেলার মির্জাপুর গ্রামের ১১ জন লোক নর্মদা নদীতে স্নান করতে বুধবার সকালে মালনপুর থেকে একটি নৌকায় লোহারা ঘাটে আসেন। এখানে স্নান করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে তার তিন বন্ধুও নদীতে নেমে যায় ও তারা গভীর জলে তলিয়ে যায়। ঘটনাটি সকাল ১০টার বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের খবর পেয়ে পুলিশ ও এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে নর্মদায় ডুবে যাওয়া যুবকদের খোঁজে তল্লাশি শুরু করে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top