News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা আনতে জেপিসি তদন্ত প্রয়োজন: কংগ্রেস
Image

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা আনতে জেপিসি তদন্ত প্রয়োজন: কংগ্রেস

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.) : আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা বের করতে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) তদন্ত করাই একমাত্র বিকল্প বলে দাবি করেছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গঠিত কমিটি শুধুমাত্র গৌতম আদানিকে জিজ্ঞাসাবাদ করবে এবং সত্য প্রকাশের জন্য সরকারকেও প্রশ্ন করা উচিত।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বুধবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, সুপ্রিম কোর্টের দ্বারা নিযুক্ত বিশেষজ্ঞদের কমিটি সরকারকে ক্লিনচিট দেওয়ার জন্য রয়েছে। তিনি বলেন, ১৯৯২ সালে হর্ষদ মেহতা কেলেঙ্কারির তদন্তের জন্য জেপিসিকে দাবি করা হয়েছিল। তারপর ২০০১ সালে কেতন পারেখ কেলেঙ্কারির তদন্ত করে জেপিসি। এমন পরিস্থিতিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য জেপিসি গঠন জরুরি।

রমেশ বলেন, বিরোধীরা এই ইস্যুতে সরকারের সাথে দর কষাকষি করতে প্রস্তুত নয়। গত তিন-চার দিন ধরে বলা হচ্ছে, বিরোধীরা যদি জেপিসির দাবি প্রত্যাহার করে, তাহলে বিজেপি রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাহার করবে। রমেশ বলেন, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

Releated Posts

স্কুল ঠিক করো’ অভিযান ঘিরে গ্রামবাসী-সিজেপি কর্মীদের সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানকে ‘রাজনীতিমুক্ত’ রাখার দাবি

জয়পুর, ২১ আগস্ট (আইএএনএস): সরকারি স্কুল পরিদর্শনকে কেন্দ্র করে শুক্রবার সকালে জয়পুরের সাংগানেরের রামপুরা কানওয়ারপুরা এলাকায় গ্রামবাসী ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বিজয়ওয়াড়ায় ২৪.৮১ কোটি টাকার ইউনিয়ন ব্যাংক জালিয়াতিতে সিবিআই মামলা

বিজয়ওয়াড়া, ২১ আগস্ট (আইএএনএস): ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে ২৪.৮১ কোটি টাকার কথিত জালিয়াতির অভিযোগে বিজয়ওয়াড়াভিত্তিক একটি বেসরকারি…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

নারী নির্যাতনে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে, প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে প্রশ্ন শিবসেনা ইউবিটির

মুম্বই, ২১ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারী ও শিশুদের বিরুদ্ধে নৃশংস অপরাধের ঘটনা বৃদ্ধির অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা ও সম্মান পায়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ধর্ম, জাতি, বয়স কিংবা লিঙ্গের পার্থক্য না করে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা, সম্মান…

ByBySandeep Biswas Aug 20, 2026
Scroll to Top