News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্রমণ বৃদ্ধি পেয়ে ১,১৩৩; ভারতে সক্রিয় রোগী বেড়ে ৭,০২৬, মৃত্যু ৪ জনের
Image

কোভিড-সংক্রমণ বৃদ্ধি পেয়ে ১,১৩৩; ভারতে সক্রিয় রোগী বেড়ে ৭,০২৬, মৃত্যু ৪ জনের

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্রমণ ফের অনেকটাই বাড়ল, বৃদ্ধি পেয়েছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১,১৩৩ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৭,০২৬-এ পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মোট কোভিড-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৬,৯৮,১১৮-তে পৌঁছেছে। ৪ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৮১৩-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৬০,২৭৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০৭ হাজার ৬৭৩ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৫,২১,১৮০। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২১ মার্চ সারা দিনে ভারতে ১,০৩,৮৩১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা ও সম্মান পায়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ধর্ম, জাতি, বয়স কিংবা লিঙ্গের পার্থক্য না করে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা, সম্মান…

ByBySandeep Biswas Aug 20, 2026

ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার

নয়াদিল্লি/টোকিও, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও জাপান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশই…

ByByNews Desk Aug 20, 2026

রাজস্থান বিধানসভার প্রথম দিনেই কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): রাজস্থান বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার বিধানসভার বাইরে অবস্থান-বিক্ষোভ করল কংগ্রেস। সরকারি স্কুলে…

ByByNews Desk Aug 20, 2026

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top