News Flash

Image

কাছাড়ে পোষণ পক্ষ পালন শুরু প্রথম দিনের শোভাযাত্রা

শিলচর (অসম) ২১ মার্চ (হি.স.) : কাছাড় জেলায় মঙ্গলবার থেকে পোষণ পক্ষ পালন শুরু হয়েছে। জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে এই সপ্তাহ পালন উপলক্ষে জেলার অঙ্গন ওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুদের পুষ্টিখর আহার সম্পর্কে সচেতনতার জন্য নানা কার্যসূচীর আয়োজন করা হবে। এর অঙ্গ হিসাবে শিশুদের উচ্চতা এবং ওজন নিরূপণ করে পুষ্টি আহারের নিদান দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতারও আয়োজন করা হবে, যাতে করে এই প্রতিযোগিতায় শামিল হওয়ার জন্য শিশুদের অভিভাবকরা তাদের শিশুদেরকে পুষ্টিকর আহার খাওয়ানোর অভ্যাসের অনুপ্রেরণা পান। এই পক্ষটি পালনের প্রথম দিনে মঙ্গলবার সচেতনতার জন্য শিলচর শহরে এক শোভাযাত্রা বের করা হয়। জেলা শাসকের কার্যালয় থেকে এই শুভযাত্রা শুরু হয়। ডিডিসি রাজিব রায় পতাকা নেড়ে এই শোভাযাত্রাটির শুরু করেন। ব্যানার ফেস্টুন প্লেকার্ড সম্বলিত এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে।

Releated Posts

এনডিএ ৩.০-এর ১০০ দিন পূর্তিতে ‘বিকশিত অসম’-এর লক্ষ্যে ফের জোর হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় টানা মেয়াদের ১০০ দিন পূর্ণ হওয়ায় উন্নয়ন ও…

ByByNews Desk Aug 20, 2026

নারীদের নেতৃত্বে অসমের রূপান্তরের লক্ষ্যে একাধিক উদ্যোগ: এনডিএ ৩.০-এর ১০০ দিন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): নারীর ক্ষমতায়ন, শিক্ষা, জীবিকা ও স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অসম সরকার একাধিক…

ByByNews Desk Aug 20, 2026

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top