News Flash

Image

মেধা অন্বেষার  বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ বিশ্ব অরণ্য দিবস উপলক্ষে মঙ্গলবার রামনগর বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে মেধা অন্বেষার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়৷  বিশ্ব অরণ্য দিবস রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে৷ সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদোগেও দিবসটি পালনের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে৷ মেধা অন্বেষা নামে একটি সামাজিক সংস্থা রাজধানী আগরতলা শহর এলাকার রামনগরের বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় মঙ্গলবার বিশ্ব বৃক্ষ রুপন দিবস পালন করে৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যশোধন এবং মেধা অন্বেষার কর্ণধার শিক্ষক মনোজ রায় সহ অন্যান্যরা৷ এদিন বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন গাছ এবং মানুষের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে৷ গাছ না থাকলে মানুষ বাঁচতে পারবেনা৷ গাছ মানুষের অক্সিজেনের যোগান নিশ্চিত করে৷ সে কারণেই বন সৃজনের উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ বন সৃজন এবং বন রক্ষার জন্য সমাজের সকল অংশের জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top