News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদের কাজকর্ম ফের পন্ড, দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি
Image

সংসদের কাজকর্ম ফের পন্ড, দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): সংসদের কাজকর্ম ফের পন্ড হয়ে গেল। আদানি গোষ্ঠী ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে বিরোধীদের হইহট্টগোলে মঙ্গলবারও উত্তাল হল লোকসভা ও রাজ্যসভা। একইসঙ্গে ভারতীয় গণতন্ত্র সম্পর্কে অনভিপ্রেত মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বললেন বিজেপি সাংসদরা। শাসক ও বিরোধীদের মধ্যে তুমুল হইচইয়ের কারণে মঙ্গলবার দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে।

এই নিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের একদিনও সেভাবে কাজকর্ম হল না সংসদে। মঙ্গলবার বেলা এগারোটা থেকে শুরু হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন। শুরু থেকেই আদানি গোষ্ঠী ইস্যুতে জেপিসি তদন্তের দাবি জানাতে থাকেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। আবার রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেন বিজেপি সাংসদরা। তুমুল হইচই ও স্লোগানের কারণে সভার কাজকর্ম ঠিকভাবে চালানো যাচ্ছিল না। একই পরিস্থিতি ছিল সংসদের উভয়কক্ষেই। তাই দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। একইসঙ্গে ফ্লোর নেতাদের সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর বিরোধী সাংসদরা সংসদের প্রথম তলায় বিক্ষোভ দেখান এবং আদানি গ্রুপ ইস্যুতে জেপিসি তদন্তের দাবি জানাতে থাকেন।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top