News Flash

Image

ধুবড়ী জোড়াইমুর থেকে বৃহৎ পরিমানের সেগুন কাঠ বাজেয়াপ্ত, আটক তিন

ধুবড়ী (অসম) ২১ মার্চ (হি.স.) : অসম থেকে বহিঃরাজ্যে মূল্যবান কাঠ পাচার অব্যাহত রয়েছে । পুলিশ একের পর এক অভিযান চালিয়ে গত দুই মাসে বৃহৎ পরিমানের মূল্যবান কাঠ বাজেয়াপ্ত করলে এতে কোন অবস্থায় থামতে রাজি নয় চোরাকারবারিরা ।

বক্সীরহাট পুলিশ ধুবড়ী জেলার অসম-পশ্চিমবঙ্গ সীমান্তের জোড়াইমুর এলাকার ১৭ নম্বর জাতীয় সড়ক থেকে বৃহৎ পরিমানের চোরাই সেগুন কাঠ থাকা একটি লরি জব্দ করেছে । উদ্ধার হয়েছে ২৫ লক্ষ ৭৫ হাজার টাকার মূল্যের ৫১৫ ঘন মিটার চোরাই সেগুন কাঠ ।

গতকাল সোমবার রাতে গোপন সূত্রের এক খবর পেয়ে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বক্সীরহাট পুলিশ লরিটি জব্দ করেছে বলে জানা গেছে । পুলিশের প্রাথমিক তদন্তে কাঠ ভর্তি লরিটি অসম থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানা গেছে । লরি চালক সহ মোট তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

Releated Posts

এনডিএ ৩.০-এর ১০০ দিন পূর্তিতে ‘বিকশিত অসম’-এর লক্ষ্যে ফের জোর হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় টানা মেয়াদের ১০০ দিন পূর্ণ হওয়ায় উন্নয়ন ও…

ByByNews Desk Aug 20, 2026

নারীদের নেতৃত্বে অসমের রূপান্তরের লক্ষ্যে একাধিক উদ্যোগ: এনডিএ ৩.০-এর ১০০ দিন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): নারীর ক্ষমতায়ন, শিক্ষা, জীবিকা ও স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অসম সরকার একাধিক…

ByByNews Desk Aug 20, 2026

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top