News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডুকলীতে কালী মন্দিরের শাটার ভেঙ্গে স্বর্ণালংকার চুরি
Image

ডুকলীতে কালী মন্দিরের শাটার ভেঙ্গে স্বর্ণালংকার চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷  পূর্ব থানার অন্তর্গত মধ্য ডুকলী  ঘোষপাড়া কালীমন্দিরের শাটার এবং দরজা ভেঙ্গে স্বর্ণ অলংকার সহ  প্রণামী বাক্সের টাকা পয়সা নিয়ে গেছে চোরের দল৷রাজধানী আগরতলা শহর এলাকায় ১৮ জন চোর ছিনতাইকারীকে আটক করার ২৪ ঘন্টার মধ্যেই পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে পূর্ব থানা এলাকার ঘোষপাড়া কালীমন্দিরে শাটার ও দরজা ভেঙ্গে স্বর্ণালংকার এবং প্রণামী বাক্সের টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এক মহিলা প্রতিদিন সকালবেলা কালীমন্দিরে ফুল দিয়ে যান এবং মন্দির পার্শবর্তী এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন৷ অন্যান্য দিদির মত আজ সকালে মন্দিরে ফুল দিতে এসে তিনি লক্ষ্য করেন মন্দিরের শাটার ও দরজা ভাঙ্গা৷ সঙ্গে সঙ্গে তিনি এলাকার লোকজনদের খবর দেন৷ খবর পেয়ে স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন ছুটে আসেন৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ জানা গেছে এ নিয়ে তিনবার এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে৷ মন্দিরে পরপর এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ঘটনায় জড়িত চক্রটিকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ এদিকে ,গতকাল রাতে এডি নগর থানার পুলিশ এক চোরকে আটক করে৷ আটক চোরকে জিজ্ঞাসাবাদ করার পর মঙ্গলবার মহারাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরির সামগ্রী সহ একজনকে আটক  করেছে পুলিশ৷ জানা যায় চুরি যাওয়া ঠাকুরের মূর্তি এবং তামাকাশা ওই দোকানে বিক্রি করেছিল চোর৷ আটক চোরের স্বীকারোক্তি মলেই পুলিশ মহারাজগঞ্জ বাজারের ওই দোকানে হানা দিয়ে বেশ কিছু সামগ্রী উদ্ধার করে এবং দোকান থেকে এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে৷ পুলিশ জানিয়েছে আটক চোরদের জিজ্ঞাসা বাদ করে আরো জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে৷

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top