News Flash

Image

বিশ্বনাথ থেকে গরু ভর্তি লরি জব্দ

বিশ্বনাথ (অসম).২১ মাৰ্চ (হি.স.) : পুলিশের চোখে ফাঁকি দিয়ে গরু পাচারের নিত্য নতুন কৌশল অবলম্বন করছে অবৈধ গরু পাচারকারীরা । রাজ্যের মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পর একাধিক পুলিশি অভিযান চললে প্রতিনিয়ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে গরু পাচারের নতুন কৌশল অবলম্বন করছে অবৈধ গরু পাচারকারীরা ।

গতকাল সোমবার রাতে পুলিশের এক অভিযানে বিশ্বনাথ থেকে ফের গরু ভর্তি একটি লরি জব্দ করা হয়েছে । উদ্ধার করা হয়েছে ২৩ টি গরু ।

প্রাপ্ত তথ্য মতে, বান্দরদোয়ার থেকে নগাঁও অভিমুখে একটি গরু ভর্তি লরি আসার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই অভিযানে নামে বিশ্বনাথ পুলিশ । এরপর থানার সামনেই নাকা চেকিং লাগিয়ে গরু সরবরাহ করা লরিটি আটক করা হয় । আটক করা হয় চালক মান্নান মিয়া এবং সহ-চালক হাবীজুল আলীকে ।

উল্লেখ্য গত দুই দিন আগে বিশ্বনাথে পুলিশের অভিযানে গরু ভর্তি অন্য একটি লরি জব্দ করা হয় । লরি থেকে উদ্ধার হয়েছিল ২১টি বলদ গরু । কেন্দ্র এবং রাজ্য সরকারের কঠোর নির্দেশ থাকার পরেও ১৫ নম্বর জাতীয় সড়ক ধরে অবৈধভাবে মাফিয়ারা গরু সরবরাহ করার বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করছে ।

Releated Posts

এনডিএ ৩.০-এর ১০০ দিন পূর্তিতে ‘বিকশিত অসম’-এর লক্ষ্যে ফের জোর হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় টানা মেয়াদের ১০০ দিন পূর্ণ হওয়ায় উন্নয়ন ও…

ByByNews Desk Aug 20, 2026

নারীদের নেতৃত্বে অসমের রূপান্তরের লক্ষ্যে একাধিক উদ্যোগ: এনডিএ ৩.০-এর ১০০ দিন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): নারীর ক্ষমতায়ন, শিক্ষা, জীবিকা ও স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অসম সরকার একাধিক…

ByByNews Desk Aug 20, 2026

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top