News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৩ রাজ্য ক্রিকেটে বিলোনিয়ার নেতৃত্বে দ্বীপ্তনু
Image

অনূর্ধ্ব-১৩ রাজ্য ক্রিকেটে বিলোনিয়ার নেতৃত্বে দ্বীপ্তনু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ।। বিলোনিয়া মহকুমার খুদে ক্রিকেট দলকে নেতৃত্ব দেবে দ্বীপ্তনু পাল। ডেপুটি হিসাবে থাকবে আকাশ হুসেন। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। অমরপুর মহকুমায় হবে রাজ্য আসরের বিলোনিয়া মহকুমার খেলা। তাতে ২৬ মার্চ উদয়পুর, ২৮ মার্চ সোনামুড়া, ২৯ মার্চ সাব্রুম এবং ১ এপ্রিল শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে খেলবে বিলোনিয়া মহকুমা। আসরে সাফল্য পেতে জোড় কদমে প্রস্তুতি চলছে মহকুমার ক্রিকেটারদের। বিদ্যাপীঠ মাঠে। কোচ ভাস্কর নন্দীর বিশ্বাস রাজ্য আসরে সাফল্য পাবেই মহকুমা। মহকুমার সেরা ক্রিকেটারদের নেওয়া হয়েছে দলে। ঘোষিত দল: সন্দীপন চক্রবর্তী, আকাশ হুসেন (‌সহ অধিনায়ক), দ্বীপতনু পাল (‌জুনিয়র)‌, প্রশান্ত বিশ্বাস,আজাজ মিঁয়া, দ্বীপ মজুমদার,  দ্বীপতনু পাল (‌অধিনায়ক)‌‌‌, দীপতনু বিশ্বাস, ত্রিশানু দত্ত, অপন ত্রিপুরা,রাজদ্বীপ মজুমদার, আয়ুষ পাল, দীপ্তনীল সাহা, শায়ন ঘোষ এবং অর্কনীড় দত্ত। স্ট্যান্ডবাই:‌ শুভ দত্ত, মহ:‌ শাকিল মিঁয়া এবং অভিনয় মজুমদার। কোচ:‌ ভাস্কর নন্দী, ট্রেণার:‌ শ্রীবাস মজুমদার।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top