News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে সোনামুড়া দল ঘোষিত
Image

অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে সোনামুড়া দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ।। উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ সাব্রুম মহকুমা। অমরপুরের রাঙ্গামাটি স্কুল মাঠে হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। ২৫ মার্চ থেকে শুরু হবে আসর। আসরে সাফল্য পাওয়ার জন্য জোড় প্রস্তুতি চলছে সোনামুড়া মহকুমার। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে। আসরে অংশগ্রহণের জন্য ১৪ সদস্যের মহকুমার দল ঘোষনা করা হয়েছে সোমবার। মহকুমা ক্রিকেট সংস্থার পক্ষ থেকে ক্রিকেটারদের নাম ঘোষনা করা হয়। আসরের সোনামুড়ার গ্রুপে সাব্রুম ছাড়া রয়েছে বিলোনিয়া, শান্তিরবাজার এবং উদয়পুর মহকুমা। ২৬ মার্চ শান্তিরবাজার, ২৮ মার্চ বিলোনিয়া এবং ২৯ মার্চ উদয়পুরের বিরুদ্ধে খেলবে সোনামুড়া মহকুমা। প্রতি গ্রুপ থেকে ১ টি করে দল সেমিফাইনালে পৌঁছে যাবে। নির্বাচিত ক্রিকেটাররা হলো:‌ অনিরুদ্ধ দাস, দিবাকর দাস, প্রান্তিক চক্রবর্তী, সিদ্ধার্থ মজুমদার, অনিরুদ্ধ দেবনাথ, কুলদীপ সরকার, আরফান উদ্দিন, অর্ঘদ্বীপ দেবনাথ, মিনহাজ আহমেদ, সিয়াম হুসেন চৌধুরি, আকিব রসিদ,  আরিয়ন পাল, শুভ্রপ্রতীক দাস এবং কৌশিক দেবনাথ।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top