নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ ধর্মনগরের শনি ছড়া গ্রামে অবস্থিত তপস্থলি বৈদিক আশ্রম পরিদর্শন করলেন প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস৷ সপরিবারে তিনি সেখানে গেলে আশ্রমের নিয়ম নীতি মেনে তাদেরকে বরণ করা হয়৷ অত্যন্ত আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে মহাদেব তপস্থলী বৈদিক আশ্রম ও কন্যা গুলোকুলের দশম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হতে চলেছে উত্তর ত্রিপুরা ধর্মনগরের ছনিছড়া গ্রামে৷ এই অনুষ্ঠানকে সামনে রেখে প্রতিদিন চলেছে মহাযজ্ঞ৷ সোমবার এই আশ্রম এবং যজ্ঞ পরিদর্শনে সপরিবারে উপস্থিত হন রাজ্যের প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস৷ তিনি যজ্ঞে যোগদান করেন৷আশ্রম এর পক্ষ থেকে উনাকে গুরুকুলের নিয়ম মেনে বরণ করা হয়৷ জানা গেছে যখন এ আশ্রমের বিশেষ উৎসব অনুষ্ঠিত হবে তখন তিনি বিধানসভা অধিবেশনের জন্য থাকতে পারবেন না৷ তাই আগেই অর্থাৎ সোমবারে সপরিবারে এলাকা পরিদর্শন করেন এবং গুরুকুলের যে মাহাত্ম্য তা অনুধাবন করেন৷ আগামী ২৫ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত এই অনুষ্ঠান চলতে থাকবে বলে সংস্থার সম্পাদক রানা সিংহ জানান৷ এই অনুষ্ঠানে ভারতবর্ষের নিউ দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, আসাম ত্রিপুরা সহ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন৷ এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকবে কবি সম্মেলন,যোগ ব্যায়াম, প্রবচন, রাষ্ট্র সম্মেলন,বেধ সম্মেলন ,যুবা ও মহিলা, সম্মেলন গীতা সম্মেলন এবং বিষ্ণুপ্রিয়া মনিপুরী ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী আমরণ অনশণকারীদের সম্বর্ধনা অনুষ্ঠান৷ এই অনুষ্ঠানকে সার্বিক সাফল্যমণ্ডিত করে তুলবার জন্য সংসৃকতি প্রেমিক আপামর জনসাধারণের অংশগ্রহণের জন্য সংস্থার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়৷

তপস্থলি বৈদিক আশ্রম পরিদর্শন করলেন প্রোটেম স্পীকার
Tags:
Releated Posts
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…


















