News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানি ইস্যুতে সংসদ উত্তাল, দুপুর দু’টো অবধি দুই কক্ষের অধিবেশন মুলতুবি
Image

আদানি ইস্যুতে সংসদ উত্তাল, দুপুর দু’টো অবধি দুই কক্ষের অধিবেশন মুলতুবি

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): শান্তি ফেরার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না সংসদে। আদানি গোষ্ঠী ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে বিরোধীদের হইহট্টগোলে সোমবারও উত্তাল হল লোকসভা ও রাজ্যসভা। তুমুল হইচইয়ের কারণে সোমবার দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। এই নিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের একদিনও সেভাবে কাজকর্ম হল না সংসদে।

সোমবার বেলা এগারোটা থেকে শুরু হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন। শুরু থেকেই আদানি গোষ্ঠী ইস্যুতে জেপিসি তদন্তের দাবি জানাতে থাকেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। ফলে ঠিকভাবে কাজকর্ম চালানো যাচ্ছিল না। একই পরিস্থিতি সংসদের উভয়কক্ষেই। তাই দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা এদিন বলেছেন, সংসদ স্লোগান দেওয়ার স্থান নয়। সংসদের কাজকর্ম চলতে দিন। তারপরও থামেননি কেউ।

Releated Posts

প্রথম দফায় বাংলায় ছ’ঘণ্টায় ভোট ৬২.১৮ শতাংশ, বাড়ছে উত্তাপ ও বিচ্ছিন্ন অশান্তি

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণের প্রথম ছ’ঘণ্টায়, অর্থাৎ দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে…

ByByNews Desk Apr 23, 2026

গুজরাট উপনির্বাচন: কড়া নিরাপত্তায় উমরেঠে ভোটগ্রহণ শুরু

আনন্দ, ২৩ এপ্রিল (আইএএনএস): গুজরাটের আনন্দ জেলার উমরেঠ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।…

ByByNews Desk Apr 23, 2026

বেঙ্গল ভোট: মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ, প্রথম দু’ঘণ্টায় ১৮.৭৬ শতাংশ ভোটদান

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): কিছু বিচ্ছিন্ন উত্তেজনার ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার ভোটগ্রহণের প্রথম…

ByByNews Desk Apr 23, 2026

কোঙ্গু অঞ্চলে সকালেই বেশি ভোটদান, পিছিয়ে চেন্নাই ও দক্ষিণের জেলাগুলি

চেন্নাই, ২৩ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণের শুরুর দিকে মিশ্র চিত্র সামনে এসেছে। রাজ্যের কোঙ্গু অঞ্চলে…

ByByNews Desk Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top