ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ।। অংশ নেবে ৬ টি স্কুল দল। প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল বালিকাদের ক্রিকেটে। সম্ভবতঃ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হবে আসর। সোমবার আসরে অংশ নেওয়ার জন্য এন্ট্রির শেষ দিন ছিলো। প্রথমবর্ষ আসরে অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে: বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়, পরমানন্দ বিদ্যামন্দির, বড়দোয়ালি স্কুল, ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির, আসাম রাইফেলস এবং নন্দননগর স্কুল। এবছর পরীক্ষামূলকভাবে ওই আসর শুরু করছে রাজ্য ক্রিকেট সংস্থা। আগামীবছর থেকে রাজ্য আসর করারও পরিকল্পনা রয়েছে। লক্ষ্য একটাই, স্কুল স্তর থেকে প্রতিভাবান ক্রিকেটার বের করে আনা। এবছর থেকে বি সি সি আই শুরু করছে অনূর্ধ্ব-১৫ বালিকাদের ক্রিকেট। তা মাথায় রেখেই স্কুল ক্রিকেট শুরু করার এই উদ্যোগ।

প: জেলার ৬টি গার্লস স্কুলকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট এপ্রিলে
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















