News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযানের আনুষ্ঠানিক সূচনা
Image

খোয়াইয়ে সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযানের আনুষ্ঠানিক সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷  সুস্থ শৈশব-সুস্থ কিশোর অভিযান ৪.০ বাইজালবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে  খোয়াই জেলা ভিত্তিক অনুষ্ঠানের সূচনা হয়৷  ২০ মার্চ থেকে ২৮ শে মার্চ পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব-সুস্থ কিশোর অভিযান ৪.০৷ ১৮ মার্চ দক্ষিণ ত্রিপুরা জেলার দক্ষিণী টাউন হলে এর শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ শিশু ও কিশোর কিশোরীদের জনস্বাস্থ্য কর্মসূচির সঠিক বাস্তবায়ন করার লক্ষ্যে ত্রিপুরা সরকার ২০২১ সালের সেপেম্বর মাসে এই অভিযানের বিশেষ সূচনা করেছে৷ অন্তে কৃমি সংক্রমণ, ভিটামিন -এ -র অভাবে, শৈশবে ডায়রিয়া এবং আয়রন ও ফলিক এসিডের অভাব মানুষ স্বাস্থ্যের জন্য একটি উদ্বেগ জনক বিষয়৷ এসব ঘাটতি শিশুর পুষ্টি গ্রহণের বাধা সৃষ্টি করে এবং শিশু বা কিশোর কিশোরীরা অপুষ্টি ও রক্ত স্বল্পতায় ভুগে৷ এর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়৷ শিশু ও কিশোর কিশোরীদের সুস্থ রাখতে, তাদের পুষ্টির বিকাশ, শারীরিক ও জ্ঞানগত ক্ষমতার বিকাশের জন্য মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব-সুস্থ কিশোর অভিযান ৪.০৷  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে যৌথ উদ্যোগে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থকৈশোর অভিযান ৪.০ বাস্তবায়ন করার আহ্বান রাখলেন বাইজালবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে সোমবার জেলা ভিত্তিক অনুষ্ঠানের সূচনা হয় ৷ এই অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মণ, খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার সহ অন্যান্য অতিথিরা৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব-সুস্থ কৈশোর অভিযান-৪’ এ কর্মসূচির মাধ্যমে শিশু ও কিশোর বয়সের ছেলে-মেয়েদের  বিভিন্ন রোগের প্রতিষেধক ওষুধ দেওয়া হবে৷ শিশু ও কিশোর বয়সের ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং যত্নবান হতে হবে৷ স্বাস্থ্য ঠিক থাকলে ছেলে-মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে৷
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি বলেন, অভিযানের মাধ্যমে আজ থেকে ২৮ মার্চ পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের বিভিন্ন ওষুধ খাওয়াবেন৷ এদিন পরবর্তীতে সুকলের ছাত্র-ছাত্রীদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়৷

Releated Posts

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top