News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জোলাইবাড়ী বাজারে জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া
Image

জোলাইবাড়ী বাজারে জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া

শান্তিরবাজার(ত্রিপুরা), ২০ মার্চ (হি. স.) : জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া এলাকার এবং মানুষের উন্নয়নে কাজ শুরু করে দিয়েছেন। তিনি ব্যস্ততার মধ্যেও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বসবাসকারী লোকজনদের অসুবিধার কথা শুনে ছুটে যাচ্ছেন। সোমবার সকালে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের স্থানীয় লোকজনদের সঙ্গে দেখা করেন। পরে তিনি কোয়াইফাং এডিসি ভিলেজে বিজেপি ও আইপিএফটি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রন করেন।

অনুষ্ঠান চলাকালীন সময়ে মন্ত্রীর নিকট খবর আসে সামান্য বৃষ্টিতে জোলাইবাড়ী বাজারে কিছু জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। এই খবর পেয়ে তিনি জোলাইবাড়ী বাজারে ছুটে গেছেন। সেখানে গিয়ে দেখতে পান জোলাইবাড়ী বাজার থেকে বিলোনিয়া পর্যন্ত বিকল্প জাতীয় সড়কের নির্মান কাজ চলাতে জোলাইবাড়ী বাজারের কিছু জায়গায় জল জমে রয়েছে। তাতে মানুষের যাতায়তে সমস্যার সন্মুখিন হতে হচ্ছে। এই অবস্থা দেখে তিনি রাস্তা নির্মান কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুততার সহিত সমস্যার সমাধান করেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top