News Flash

Image

২৬ মার্চ বড়দোয়ালি মন্ডলে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ আগামী ২৬ মার্চ বড়দোয়ালি মন্ডল কার্যালয়ে রক্তদান শিবির, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা এবং মন কি বাত অনুষ্ঠান শোনার বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷  আগামী ২৬ মার্চ বড়দোয়ালি মন্ডল কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ এদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহাকে বড়দোয়ালি মন্ডলের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে৷ এছাড়া প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য ব্যবস্থা করা হবে৷ সোমবার মন্ডল কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়৷ রক্তদান শিবিরে শতাধিক ইউনিট রক্তদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে৷ রক্তদান শিবিরে শামিল হয়ে রক্তদানে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি মন্ডল কর্মকর্তাদের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top