News Flash

Image

কাছাড়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শীঘ্রই

শিলচর (অসম), ২০ মার্চ (হি.স.) : কাছাড় জেলার ৮টি শিক্ষা ব্লকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট ৩ লক্ষ ১ হাজার ৭৪৫ জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শীঘ্রই শুরু হবে। শিলচরে সোমবার জেলাশাসকের কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত শিক্ষা বিভাগের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে এক বৈঠক এই তথ্য জানানো হয়।

বৈঠকে পৌরোহিত্য করে জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায় শিলচর, নরসিংপুর, রাজাবাজার, সোনাই, লক্ষীপুর, শালচাপড়া, কাটিগড়া এবং উধারবন্দ, এই আটটি ব্লকে থাকা গোডাউন থেকে এই পাঠ্যপুস্তকগুলি সংগ্রহ তথা ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করতে বলেন এবং এর জন্য খরচ ইত্যাদি স্কুলের ম্যানেজিং কমিটি পরিচালিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

সভায় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (শিক্ষা) মাওমেনলা আও সহ স্কুলসমূহের পরিদর্শক, সমগ্র শিক্ষার জেলা মিশন কোর্ডিনেটর এবং কমিটির অন্যান্য সদস্য ও প্রতিনিধি অংশ নেন।

Releated Posts

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top