News Flash

Image

করিমগঞ্জ টাউন মৌজায় রেলের জমি বোদখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

করিমগঞ্জ (অসম), ২০ মার্চ (হি.স.) : করিমগঞ্জে অবৈধ দখলকৃত রেলের জমি ও আবাসন উচ্ছেদ অভিযানে নেমেছে রেলওয়ে দফতর। আজ সোমবার করিমগঞ্জ টাউন মৌজার পার্ট-৫, ব্লক-৯-এর অধীনে রেলের জমিকে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

দখলমুক্ত করতে লামডিঙে অবস্থিত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ওয়ার্কস) কার্যালয়ের এস্টেট অফিসার এক পত্র যোগে জানালে এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট রেলওয়ে বিভাগ এবং পুলিশ প্রশাসনের সাথে পরামর্শ করে আজ ২০ মার্চ রেলওয়ের সংশ্লিষ্ট জমিকে অবৈধ দখলমুক্ত করা হবে বলে স্থির করা হয়।

সোমবার সেই সূচি অনুযায়ী করিমগঞ্জ রেলওয়ে জংশনের কাছে শিলচর রোড এলাকায় ৭১টি পরিবারের বাড়িঘর ও দোকানপাট রেলের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতি তদারকির জন্য করিমগঞ্জের সার্কল অফিসার অন্তরা সেন এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিক্রম চাষা দায়িত্ব প্রদান করেন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত থাকলেও কোনও ধরনের বল প্রয়োগের প্রয়োজন পড়েনি। বরং অবৈধভাবে দখলদারীরাই উচ্ছেদ অভিযানে প্রশাসনকে সহযোগিতা করেছেন।

Releated Posts

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026

মণিপুরে ২৬ দিন ধরে তল্লাশি চললেও এখনও নিখোঁজ ২০ নাগা ও কুকি সম্প্রদায়ের সদস্য

ইম্ফল, ৭ জুন (আইএএনএস): মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর দ্বারা অপহৃত বলে অভিযোগ ওঠা নাগা ও কুকি সম্প্রদায়ের…

ByByNews Desk Jun 7, 2026

অসমে আসছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, চালু হবে ‘ব্লু ভ্যালিজ’ ক্লাস্টার উদ্যোগ

গুয়াহাটি, ৭ জুন (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ৮ ও ৯ জুন দু’দিনের সফরে…

ByByNews Desk Jun 7, 2026

টিকিট পরীক্ষায় আয়ের নতুন রেকর্ড গড়ল উত্তর-পূর্ব সীমান্ত রেল

গুয়াহাটি, ৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব সীমান্ত রেলের (এনএফআর) নিউ জলপাইগুড়ি (এনজেপি) সেকশনের টিকিট পরীক্ষক (টিটিই) বিভাগ ২০২৬ সালের…

ByByNews Desk Jun 6, 2026
Scroll to Top