News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপজাতি ছাত্র-ছাত্রীদের ন্যাশনাল স্কলারশিপে আবেদনের সময়সীমা বাড়ানোর দাবিতে ডেপুটেশন
Image

উপজাতি ছাত্র-ছাত্রীদের ন্যাশনাল স্কলারশিপে আবেদনের সময়সীমা বাড়ানোর দাবিতে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷  ন্যাশনাল স্কলারশিপ স্কীমে  আবেদনপত্র জমা দেওয়ার সময় সীমা বাড়ানোর দাবি জানিয়ে উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপোটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন টিআইএসএফ৷ ন্যাশনাল স্কলারশিপ স্কীমে  উপজাতি ছাত্র-ছাত্রীদের অনেকেই এখনো পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারেনি৷ ফলে সরকারি সুযোগ গ্রহণ করার ক্ষেত্রে অনেকেই বঞ্চিত হবে৷ বিশেষ করে বহির্জ রাজ্যে উচ্চশিক্ষার জন্য যারা রয়েছে তারা এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে৷ বিষয়টি নজরে আসার পর টিআইএসএফ সোমবার গোর্খা বস্তিতে উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ স্কলারশিপের জন্য আবেদন পত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য দাবি জানানো হয়৷ উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করার আশ্বাস দিয়েছেন৷ তাতে সন্তোষ ব্যক্ত করেছে টি আইএএসএফ৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top