News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ভারতীয় নিৰ্বাচন কমিশনের নিৰ্দেশিকার ভিত্তিতে চলছে ডিলিমিটেশনের কাজ, বিধানসভায় মুখ্যমন্ত্ৰী
Image

ভারতীয় নিৰ্বাচন কমিশনের নিৰ্দেশিকার ভিত্তিতে চলছে ডিলিমিটেশনের কাজ, বিধানসভায় মুখ্যমন্ত্ৰী

গুয়াহাটি, ২০ মার্চ (হি.স.) : অসমের বিধানসভা এবং লোকসভা এলাকার সীমানা পুনর্নিৰ্ধারণ (ডিলিমিটেশন)-এর কাজ ভারতীয় নিৰ্বাচন কমিশনের ২০২২ সালের ২৭ ডিসেম্বরের ২৮২/এএস/২০২২(ডেল) নম্বর নির্দেশ-পত্রের ভিত্তিতে চলছে। আজ সোমবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক রেকিবউদ্দিন আহমেদের ডিলিমিটেশন সম্পর্কিত এক প্ৰশ্নের উত্তর দিতে গিয়ে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

বিধায়ক রেকিবউদ্দিন আহমেদের প্ৰশ্ন ছিল, কোন নিয়মের ওপর ভিত্তি করে বিধানসভা এবং লোকসভা নির্বাচন এলাকার সীমানা নিৰ্ধারণ করা হবে ? নিৰ্বাচন দফতরের মন্ত্ৰীর হয়ে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা বলেন, ভারতীয় নিৰ্বাচন কমিশন বিধানসভা এবং লোকসভা নির্বাচন এলাকার সীমানা নিৰ্ধারণ করে। বিধায়কের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্ৰী আরও বলেন, ভারতের নিৰ্বাচন কমিশন অসমের মুখ্য নিৰ্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে, ১ জানুয়ারি থেকে নিৰ্বাচন কেন্দ্রের সীমানা পুনর্নিৰ্ধারণ প্ৰক্ৰিয়া চালাতে হবে। এই মাসের আগামী সপ্তাহে নিৰ্বাচন কমিশন আসবে। অসমে এসে এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে৷ এর সঙ্গে রাজ্য সরকার কোনও অবস্থাতেই জড়িত নয়৷ আমাদের কাজ শুধুমাত্র তথ্য প্রদান করা।

মুখ্যমন্ত্ৰী ড. শর্মা সঙ্গে বলেন, খবরের কাগজগুলিতে একটি খসরা সবসময় প্ৰকাশ করে থাকে৷ সংবাদ মাধ্যমে মুখরোচক খবর প্ৰকাশ হয়েই থাকে৷ এ সব সত্যের ওপর প্ৰতিষ্ঠিত নয়৷ নির্বাচন কেন্দ্রগুলির মানুষজনকে ন্যায় দেওয়া দরকার৷ নিৰ্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ সব প্ৰতিষ্ঠিত নয়৷ এক কথায় সীমানা পুনর্নিৰ্ধারণের ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষ, কোনওভাবেই রাজ্য সরকার জড়িত নয়, বলেন মুখ্যমন্ত্ৰী।

অন্যদিকে এনআরসি-র জন্য নির্বাচন ক্ষেত্রের সীমানা পুনর্নিৰ্ধারণ প্ৰক্ৰিয়া বন্ধ ছিল না বলে জানিয়ে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা বলেন, কংগ্ৰেস সরকারের আমলে আইন-শৃঙ্খলাজনিত কারণে প্ৰক্ৰিয়াটি শুরু করা উচিত নয় বলে নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল। কিন্তু আমরা বলেছি, এখন এ ধরনের কোনও সমস্যা নেই৷

প্রসঙ্গক্রমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, রাজ্য সরকারের কাছে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া কবে কখন শেষ হবে সে সম্পর্কে কোনও তথ্য নেই।
এদিকে একটি সম্পূরক (সাপ্লিমেন্টেরি) প্রশ্নে কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তির পর-পরই রাজ্যে জেলার সংখ্যা পরিবর্তন প্রক্রিয়ায় ‘তাড়াহুড়ো’ করার কারণ জানতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, নির্বাচন কমিশন ২৭ ডিসেম্বর বিজ্ঞাপন জারি করেছিল এবং তা কার্যকর হয় ১ জানুয়ারি। এই সময়কাল প্রদান করা হয়েছিল যাতে সরকার প্রশাসনিক প্রয়োজনীয়তা পূরণের জন্য সীমানা পরিবর্তন করতে পারে, বলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গেই ড, শর্মা বলেন,, গোটা দেশের জন্য প্রক্রিয়াটির ভিত্তি বছর পরিবর্তন করা হলে পরে আরেকবার সীমামা পুনর্নির্ধারণ হতে পারে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top