News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডি-র সমনে সাড়া দিলেন বিআরএস নেত্রী, হাজিরা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে
Image

ইডি-র সমনে সাড়া দিলেন বিআরএস নেত্রী, হাজিরা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): দিল্লি আবগারি নীতি মামলায় আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মখোমুখি হয়েছেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কে কবিতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়ে ইডি-র সমনে সাড়া দিয়েছেন তিনি। সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে সোজা ইডি-র দফতরে চলে যান বিআরএস এমএলসি কে কবিতা। এই নিয়ে দ্বিতীয়বার ইডি-র মুখোমুখি হয়েছেন কে কবিতা।

৪৪ বছর বয়সী কে কবিতাকে এর আগে গত ১১ মার্চ জিজ্ঞাসাবাদ করেছিল ইডি, ওই দিন প্রায় ৯ ঘন্টা ইডি-র দফতরে ছিলেন তিনি। এরপর তাঁকে ১৬ মার্চ পুনরায় ডাকা হয়। কিন্তু, ওই দিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। এরপর দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ২০ মার্চ হাজিরা দিতে বলা হয়েছিল কে কবিতাকে। সেই মতো সোমবার ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন কে কবিতা। উল্লেখ্য, ইতিমধ্যে এই মামলায় বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। এখনও পর্যন্ত দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে গতি প্রকৃতি আনতে তাই বেশ কয়েকজনকে জিজ্ঞাবাদ করার কাজ শুরু করেছে ইডি।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top