News Flash

  • Home
  • দেশ
  • কীভাবে খুন ছেলে, বলতে গিয়ে আদালতে অসুস্থ অভিজিৎ-র মা
Image

কীভাবে খুন ছেলে, বলতে গিয়ে আদালতে অসুস্থ অভিজিৎ-র মা

কলকাতা, ২০ মার্চ (হি. স.) : ফের অসুস্থ নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা। ছেলেকে কীভাবে খুন করা হয়েছে, তা বলতে গিয়ে শিয়ালদা আদালতের বিচারকের সামনেই সোমবার সংজ্ঞাহীন হয়ে পড়েন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা। মাটিতে পড়ে যান তিনি। স্থগিত হয়ে যায় এদিনের সাক্ষ্যগ্রহণ।

ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে গতমাসেও অসুস্থ হয়েছিলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা। হাইকোর্টের নির্দেশে পুলিশ পাহারায় গত মাসে অভিজিতের পরিবারের সদস্যদের শিয়ালদা আদালতে আনা হচ্ছিল। রাস্তায় আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন সেবার নিহত বিজেপি কর্মীর মা। পুলিশই তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যায়।

সোমবারও সেই একই ঘটনা পুনরায় ঘটেছে। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের অভিযোগ, ক্রমাগত হুমকির কারণেই অসুস্থ হয়ে পড়ছেন তাঁর মা। নিহত বিজেপি কর্মীর মাকে এরপর এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top