News Flash

Image

সাতসকালে টালিগঞ্জের স্টুডিওতে অগ্নিকাণ্ড

কলকাতা, ১৯ মার্চ (হি.স.) : আগুনের গ্রাসে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর একাংশ। রবিবার সকালে পাঁচটা নাগাদ আচমকাই স্টুডিওর একাংশে আগুন ধরে যায়। দমকলে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবু শেষরক্ষা হয়নি। কার্যত ছাই হয়ে গিয়েছে স্টুডিওর স্টোর রুম। কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আশপাশের পরিবারের বৃদ্ধ-বৃদ্ধারা। তাঁদের বাড়ি থেকে বের করে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল পাঁচটা নাগাদ আচমকা স্টুডিওর একাংশ থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেন তাঁরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেননি। কিন্তু কোনও লাভ হয়নি। দমকলের ৩টি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আপাতত পকেট ফায়ার নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ততক্ষণে অবশ্য স্টুডিওর একাংশ ছাই হয়ে গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

Releated Posts

পশ্চিমবঙ্গে ঋণপ্রাপ্তি বাড়াতে উদ্যোগ কেন্দ্রের, শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): শিল্পোন্নয়ন, উদ্যোক্তা তৈরির সুযোগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে পশ্চিমবঙ্গকে আরও এগিয়ে নিতে রাজ্যে ঋণপ্রাপ্তির…

ByByNews Desk Jun 9, 2026

মোদি সরকারের ১২ বছর: বিকশিত ভারতের স্বপ্ন ও সাফল্য তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী সরকারের…

ByByNews Desk Jun 9, 2026

তৃণমূলে ভাঙনের সঙ্কট তীব্র, ২০ সাংসদের এনডিএ-সমর্থিত পৃথক গোষ্ঠী গঠনের সম্ভাবনা প্রবল

নয়াদিল্লি, ৮ জুন: তৃণমূল কংগ্রেসের (টিএমসি) অন্দরে ভাঙনের সঙ্কট আরও গভীর হয়েছে বলে দাবি উঠেছে। দলের বিদ্রোহী শিবিরের…

ByBySandeep Biswas Jun 8, 2026

উজ্জ্বলা যোজনায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি রিফিল কমিয়ে ৪টি করল কেন্দ্র, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং তেল বিপণন সংস্থাগুলির ক্রমবর্ধমান আর্থিক ক্ষতির প্রেক্ষিতে…

ByBySandeep Biswas Jun 8, 2026
Scroll to Top