News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোচবিহার : দেরি করে আসেন শিক্ষকরা, স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের
Image

কোচবিহার : দেরি করে আসেন শিক্ষকরা, স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের

সিতাই, ১৭ মার্চ (হি.স.): স্কুলে প্রায়ই দেরী করে আসনে শিক্ষকরা । শুক্রবারও সেই একই ঘটনা ঘটায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হলেন অভিভাবকরা। এদিন দুপুরে এই ঘটনা ঘটে কোচবিহার জেলার দিনহাটা ২ সার্কেলের রাজাখোড়া চতুর্থ প্ল্যান প্রাইমারি স্কুলের ঘটনা।

ওই স্কুলে প্রায় দেড়শো পড়ুয়ার জন্য চারজন শিক্ষক রয়েছেন। অভিযোগ, প্রায়ই শিক্ষকরা দেরিতে স্কুলে আসায় শিশুদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না। এদিনও সকাল এগারোটা বেজে গেলেও কোনও শিক্ষক স্কুলে না আসায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে তালা ঝুলিয়ে দেন। বেলা সাড়ে এগারোটা নাগাদ প্রথমে দু’জন এবং পরে আরও একজন শিক্ষক স্কুলে হাজির হন। অবশেষে ঘন্টা খানেক বাদে স্থানীয় পঞ্চায়েত সদস্যের হস্তক্ষেপে স্কুলের তালা খোলা হয়।

অভিভাবক পবন সরকার জানান, এই স্কুলে শিক্ষকদের দেরিতে আসা অভ্যাসে পরিণত হয়েছে। ইতিপূর্বে একাধিকবার শিক্ষকদের এবিষয়ে সতর্ক করেও লাভ হয়নি। বাধ্য হয়ে শিশুদের সুষ্ঠু পঠনপাঠনের স্বার্থে এদিন অভিভাবকরা প্রতিবাদে শামিল হন। যদিও স্কুলের টিচার ইনচার্জ প্রবীরকুমার রায় জানান, এদিন তিনি ছুটিতে ছিলেন। তবে শিক্ষকরা রোজ সময়মতো স্কুলে পৌঁছান বলেই দাবি করেন তিনি।

অন্যদিকে, দিনহাটা ২ সার্কেলের এসআই সুদীপ মজুমদার জানান, যথাসময়ে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। শিক্ষা দফতরের তরফে অভিযোগ খতিয়ে দেখে কড়া পদক্ষেপ করা হবে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top