News Flash

Image

মহারানীপুর বাজারে  দুঃসাহাসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷  তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর বাজারে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল নিশি রাতে দুইটি দোকান সহ গুদামে হানাদারি চালিয়ে বহু মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায়৷ ঘটনা, বৃহস্পতিবার রাতে    তেলিয়ামুড়া থানাধীন মহানিপুর বাজারে৷ ঘটনার বিবরনে জানা যায়,, মহারানীপুর বাজারের দুই ব্যবসায়ী সজল কুমার সাহা এবং সমীর সাহা অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও ব্যবসার কাজ সম্পন্ন করে নিজ নিজ বাড়ি চলে যায়৷৷শুক্রবার সকালে  দুই ব্যবসায়ী মোবাইল ফোনে জানতে পারেন তাদের দোকানে চুরির ঘটনা ঘটেছে৷  ওই দুই ব্যবসায়ী দোকানে এবং গুদামে এসে প্রত্যক্ষ করেন চোরের দল বৃহস্পতিবার রাতের কোন এক সময় হানাদারী চালিয়ে দোকানে থাকা বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় দোকানের তালা ভেঙে৷ ওই দুই ব্যবসায়ী  সজল কুমার সাহা এবং সমীর সাহা চুরির ঘটনাটি তেলিয়ামুড়া থানাতে জানায়৷  পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ রাত্রিকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা ঘটেছে তা নিয়ে প্রশ্ণ উঠেছে ব্যবসায়ী সহ স্থানীয় জনমনে৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top