News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম নোয়াবাদিতে যুবতীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

পশ্চিম নোয়াবাদিতে যুবতীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ বুধবার বোধজং নগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাদী সেনপাড়া এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাপের বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করলেন আশিয়া খাতুন নামে ২৪ বছরের এক তরুণী গৃহবধূ৷ গৃহবধূর ভাই জানান এদিন থেকে তিন বছর আগে বক্সনগর এলাকার বাসিন্দা আলকাছ মিঞার সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়৷ বিয়ের পরেই গৃহবধূর স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক জড়িয়ে পড়ে৷ এই বিষয়টি তার বোন জানার পর স্বামীকে বাধা দিলে মারধর করা হতো বলে অভিযোগ৷ অবশেষে অতিষ্ঠ হয়ে বাপের বাড়িতে এসে ফাঁসিতে আত্মহত্যা করে এই তরুণী গৃহবধূ৷ পরে তার পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে বোধজং নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ পরে গৃহবধূর মৃত দেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ গৃহবধুর ভাই আরো জানান তার বোনের মৃত্যুর জন্য দায়ী স্বামী দায়ী৷ তার বিরুদ্ধে থানা মামলা দায়ের করবেন৷

Releated Posts

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বগাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top