News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিএমের পরিষদীয় নেতা, সহকারী নেতা ও সচেতক নির্বাচিত
Image

সিপিএমের পরিষদীয় নেতা, সহকারী নেতা ও সচেতক নির্বাচিত

আগরতলা, ১৬ মার্চ (হি. স.) : ত্রিপুরায় সিপিএমের পরিষদীয় নেতা নির্বাচিত হয়েছেন জিতেন্দ্র চৌধুরী। এছাড়া সহকারী নেতা শ্যামল চক্রবর্তী এবং সচেতকের ভূমিকায় নির্মল বিশ্বাস নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সিপিএমের পরিষদীয় দলের বৈঠকে সর্ব সম্মতিক্রমে তাঁরা নির্বাচিত হয়েছেন। 

এদিন দুপুরে সিপিএম ত্রিপুরা রাজ্য দফতরে পরিষদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় নবনির্বাচিত ১১ জন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তথা প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী ও রতন ভৌমিক। এডিনের সভায় জীতেন্দ্র চৌধুরী এবং শ্যামল চক্রবর্তী সর্ব সম্মতিক্রমে যথাক্রমে পরিষদীয় দলের নেতা ও সহকারী নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন। নির্মল বিশ্বাস সচেতকের ভূমিকা পালন করবেন।

প্রসঙ্গত, ত্রিপুরা বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তিপরা মথার। প্রদ্যোত কিশোরের দল ১৩টি আসনে জয়ী হয়েছে। এরপর সিপিএম বিধানসভা নির্বাচনে ১১টি আসনে জয়ী হয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। কংগ্রেস মাত্র তিনটি আসনে জয়ী হয়েছে। ফলে, বিধানসভায় তিপরা মথার প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে, বামফ্রন্ট ও কংগ্রেস জোট ঘোষণা করলে সংখ্যার নিরিখে বামগ্রেস জোট প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে। ফলে, বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। 

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top