News Flash

Image

আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না সুকন্যা

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। ইডি সূত্রে খবর, সুকন্যা জানিয়েছেন, তাঁর কিছু সমস্যা ও পূর্ব নির্ধারিত কাজ থাকায় আজ যেতে পারছেন না। তাঁকে সময় দেওয়া হোক। ইডি সূত্রে খবর, অনুব্রত-কন্যাকে ফের তলব করা হবে।

গরু পাচার মামলায় গতকালই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি। গতকাল টানা জেরার পর তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে সুকন্যা গোয়েন্দাদের জানিয়েছেন তার নামে লগ্নি করা কোটি কোটি টাকার হিসেব তিনি কিছুই জানেন না। সবটাই জানেন তার বাবা অনুব্রত মণ্ডল এবং হিসাবরক্ষক মনীশ কোঠারি। দুজনেই বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর হাতে গ্রেফতার। বুধবার সুকন্যা হাজিরা দিলে এদের তিনজনকে মুখোমুখি বসিয়েও জেরার সম্ভাবনা ছিল । মূলত সুকন্যার ৩৪ কোটি টাকার আয়ের উৎস নিয়েই জিজ্ঞাসাবাদ এবং তিনি গোরু পাচার চক্রের সাথে কিভাবে যুক্ত সেই বিষয়টাও খতিয়ে দেখতে চায় ইডি। প্রাইমারি স্কুলের শিক্ষিকা সুকন্যা মণ্ডলের এবং মণ্ডল পরিবারের নিয়ন্ত্রণে আর কোথায় কত টাকা লগ্নি করা আছে সেই বিষয়টি সম্বন্ধে পরিষ্কার হতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । এর জন্য বুধবার সকালেই দিল্লি ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সুকন্যা মণ্ডলের । কিন্তু আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না সুকন্যা মণ্ডল। ইডি সূত্রে খবর, সুকন্যা জানিয়েছেন, তাঁর কিছু সমস্যা ও পূর্ব নির্ধারিত কাজ থাকায় আজ যেতে পারছেন না। তাঁকে সময় দেওয়া হোক। এখন প্রশ্ন উঠছে, গতকাল অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি হওয়ায়, এবার গ্রেফতার হওয়ায় আশঙ্কায় আজ হাজিরা এড়ালেন সুকন্যা?

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top