News Flash

Image

স্কুলে বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক ছাত্র

আগরতলা, ১৫ মার্চ (হি.স.): স্কুলের শৌচালয়ে দেশী বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে এক ছাত্র। বুধবার দুপুরে বক্সনগর কলসীমুড়াস্থিত নগর হাই স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে আরও পাঁচটি বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কলমচৌড়া থানার পুলিশ। বর্তমানে আহত ছাত্রটি জি বি হাসপাতালে চিকিৎসাধীনে আছে।

বিদ্যালয়ের জনৈক করণিক জানিয়েছেন, বুধবার দুপুর ১২টা নাগাদ নগর হাই স্কুলের পুরনো বিল্ডিংয়ের পরিত্যক্ত শৌচালয়ে পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্র প্রাকৃতিক কাজ করতে গিয়ে একটি ব্যাগ দেখতে পায়। ছাত্রটি কৌতুহল বসত ব্যাগে থাকা বোমা হাতে নিয়ে নাড়া চাড়া করতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ছাত্রটি গুরুতর আহত হয়। আহত ছাত্র কলসিমুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মুসলেম মিয়ার ছেলে তাইফুর রহমান বলেজানিয়েছেন তিনি। ওই বোমা বিস্ফোরণের বিকট শব্দ ও ছাত্রটির চিৎকার শুনতে পেয়ে স্কুলের শিক্ষকরা ছুটে যান। খবর ছুটে আসে এলাকার ও পরিবারের লোকজনও। তড়িঘড়ি পরিবারে লোকজন তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে জিবি হাসপাতালে স্থানান্তর করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, ব্যাগের মধ্যে মোট পাচঁটি দেশী বোমা পাওয়া গেছে। এদিকে, কলমচৌড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top