News Flash

  • Home
  • বিদেশ
  • ‘আমি যদি খুন হই আপনারা লড়াই চালিয়ে যাবেন’, গ্রেফতারির আশঙ্কার মাঝে বার্তা ইমরানের
Image

‘আমি যদি খুন হই আপনারা লড়াই চালিয়ে যাবেন’, গ্রেফতারির আশঙ্কার মাঝে বার্তা ইমরানের

ইসলামাবাদ, ১৫ মার্চ (হি.স.) : তোশাখানা মামলায় জামিন অযোগ্য় ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে| হেলিকপ্টারে করে পুলিশ গ্রেফতার করতে এলেও তাঁর নাগাল পাওয়া গেল না । কারণ ইমরান খানের বাড়ি পিটিআই সমর্থকেরা চারিদিক থেকে ঘিরে রাখায় পুলিশ প্রবেশ করতে পারেনি। একদিকে পুলিশ যেখানে ইমরান খানকে গ্রেফতার করতে গিয়ে নাকানি-চোবানি খাচ্ছে, সেই সময়ই আবেগঘন ভিডিয়োবার্তা দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে ইমরান খান ভিডিয়োবার্তা প্রকাশ করে বলেন, “যদি আমাকে গ্রেফতার করা হয় বা খুন করা হয়, তবুও আপনারা নিজেদের অধিকারের জন্য় লড়াই করে যাবেন।”

ইমরান খান বলেন, “দেশের কাছে আমার বার্তা যে আপনারা একজোট হন এবং হাকেকি আজাদি ও আইনের শাসনের জন্য় লড়াই করুন। পুলিশ এসেছে আমায় গ্রেফতার করতে। ওরা মনে করছে যদি ইমরান খান জেলে চলে যায়, তবে সাধারণ মানুষ ঘুমিয়ে পড়বে। আপনাদের এই ধারণাকে ভুল প্রমাণ করতে হবে। আপনাদের প্রমাণ করতে হবে যে কাউম এখনও জীবিত।”

তিনি আরও বলেন, “আপনাদের নিজেদের অধিকার নিয়ে লড়াই করতে হবে। আপনারা পথে নামুন। ঈশ্বর ইমরান খানকে সবকিছু দিয়েছে। আমি আপনাদের জন্য লড়াই করছি। আমি আজীবন লড়াই করেছি এবং আগামিদিনেও তাই করব। কিন্তু আমার যদি কিছু হয়, ধরুন আমায় গ্রেফতার করা হল বা খুন করা হল, তাহলে আপনাদের প্রমাণ করতে হবে যে ইমরান খান ছাড়াও আপনারা লড়াই করতে পারেন। আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা দাসত্ব মানবেন না এবং একনায়কতন্ত্র স্বীকার করবেন না। পাকিস্তান জিন্দাবাদ।”

তোশাখানা মামলায় চলতি মাসের শুরু থেকেই ইমরান খানকে গ্রেফতার করার চেষ্টা করছে পাকিস্তান পুলিশ। চলতি সপ্তাহেই তাঁর বিরুদ্ধে ফের একবার জামিন অযোগ্য় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মঙ্গলবার ইসলামাবাদ পুলিশ হেলিকপ্টারে করে ইমরান খানের লাহোরের বাড়িতে আসে তাঁকে গ্রেফতার করতে। কিন্তু আগে থেকেই পিটিআই-র কর্মী-সমর্থকরা রাস্তা আটকে বিক্ষোভ দেখান, যার কারণে তাঁকে গ্রেফতার করা যায়নি।

Releated Posts

দক্ষিণ ভারতে আইএসআইয়ের তৎপরতা বাড়ানোর চেষ্টা, নজরে শ্রীলঙ্কার বাত্তিকালোয়া জেলা

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): দক্ষিণ ভারতে উগ্রপন্থী কার্যকলাপ ও চরমপন্থী মতাদর্শের বিস্তার ঘটাতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই নতুন…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

হরমুজ প্রণালী রক্ষায় ইউরোপের সাহায্যের প্রয়োজন নেই, দাবি ট্রাম্পের

ওয়াশিংটন, ৫ জুন (আইএএনএস): হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কোনও ইউরোপীয় মিত্র দেশের সামরিক সহায়তার প্রয়োজন নেই…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

প্রধানমন্ত্রী মোদিকে চাপ সৃষ্টি আন্তর্জাতিক সম্পর্কের জন্য ক্ষতিকর: পুতিন

মস্কো, ৫ জুন (আইএএনএস): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র উপর চাপ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

তিন দিনের ভারত সফরে নেপালের বিদেশমন্ত্রী, সংযোগ ও বিদ্যুৎ সহযোগিতায় জোর

কাঠমান্ডু, ৪ জুন (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর-এর আমন্ত্রণে নেপালের বিদেশমন্ত্রী Shisir Khanal ৫ থেকে ৭ জুন পর্যন্ত…

ByByNews Desk Jun 4, 2026
Scroll to Top