News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে অগ্নিকান্ডে পুরে ছাই মুরগির ফার্ম
Image

রাতের আঁধারে অগ্নিকান্ডে পুরে ছাই মুরগির ফার্ম

শান্তিরবাজার(ত্রিপুরা ), ১৫ মার্চ (হি.স.): শান্তিরবাজারে অগ্নিকান্ডে পুরে ছাই মুরগির ফার্ম । বুধবার ভোর আনুমানিক ৩ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার বেতাগা সাইনবোর্ড এলাকায় বিমল দত্তের মুরগির ফার্মে অগ্নি সংযোগ ঘটায় দুষ্কৃতিকারীরা। অগ্নিকান্ডে মুরিগার ফার্মে থাকা মুরগি পুরে ছাঁই হয়ে যায়।

এই অগ্নিকান্ডের বিবরণ জানাতে গিয়ে মুরগির ফার্মের মালিক সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে জানান শান্তির বাজার দমকল বাহিনীর খামখেয়ালীপনায় ওনার বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর জাননোর জন্য শান্তির বাজার ফায়ার সার্ভেসে ফোন করলে কেউ ফোন ধরে করেননি বলে অভিযোগ করেন তিনি । পরবর্তী সময় আর এস এস এর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগরতলায় দমকল বাহিনীর অফিসে যোগাযোগ করার পরবর্তী সময় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীদের টনক লড়ে। এতে করে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুরে ছাই হয়ে যায়। ফার্মের মালিকের দাবী দমকল বাহিনীর কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হত। এই অগ্নিকান্ডে ফার্মের মালিক ব্যাপক হারে ক্ষতির সন্মুখিন হয়েছেন।

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top