News Flash

  • Home
  • প্রধান খবর
  • নরেন্দ্রপুরে রাস্তায় স্কুটি রাখাকে কেন্দ্র করে বিবাদ; ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার অভিযুক্ত
Image

নরেন্দ্রপুরে রাস্তায় স্কুটি রাখাকে কেন্দ্র করে বিবাদ; ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার অভিযুক্ত

নরেন্দ্রপুর, ১৫ মার্চ (হি.স.): রাস্তায় স্কুটি রাখাকে কেন্দ্র করে বিবাদ। বাঁশদ্রোনি এলাকার এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ। মুখে ধারালো অস্ত্রের কোপ। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি প্রসেনজিৎ সর্দার (২৬) নামে ওই যুবক। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বাপ্পা মন্ডলকে গ্রেফতার করেছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে, রাস্তার পাশে স্কুটি রাখাকে কেন্দ্র করে অশান্তির সুত্রপাত। বাঁশদ্রোনির যুবক প্রসেনজিৎ সর্দার ডেকরেটার্সের ব্যবসা করেন। একটি পেমেন্ট আনতে নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়ায় এসেছিলেন। রাস্তার পাশে স্কুটি রেখে পেমেন্ট আনতে যান। স্কুটি রাখাকে কেন্দ্র করে বিবাদ বাধে। অভিযুক্ত বাপ্পা মন্ডল মদ্যপ অবস্থায় ছিল। ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হতে না হতেই পাশেই একটি দোকান থেকে ধারালো অস্ত্র এনে প্রসেনজিতের মুখে মারে। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্তকে ধরে ফেলে। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৩৪১, ৩২৬ ও ৩০৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top