নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ মঙ্গলবার জিবি বাজার এলাকায় রাস্তার পাশ থেকে মনু কর্মকার নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দমকল কর্মীরা৷ পরে তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে৷ জানা যায় এদিন স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন তাকে৷ এরপর তাদের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে কুঞ্জবন ফায়ার ষ্টেশনের কর্মীরা৷ বর্তমানে আহত অবস্থায় মনু কর্মকার হাসপাতালে চিকিৎসাধীন৷ তবে কিভাবে ওই যুবক আহত হন তা স্পষ্ট নয়৷ দমকলের কর্মী জানান আহত যুবকের বাড়ি সিধাই মোহনপুরের তুলাবাগান চৌমুহনী এলাকায়৷ কি কারণে ওই যুবক জিবি বাজার এলাকায় এসেছিলেন তাও স্পষ্ট নয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চঞ্চলের ছড়িয়ে পড়ে৷

জিবি বাজারে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক
Tags:
Releated Posts
ছিনাইহানী মহাশ্মশানে তিন মাসের মধ্যে বসবে বৈদ্যুতিন চুল্লী, ঘোষণা মেয়র দীপক মজুমদারের
আগরতলা, ৯ জুন: বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিনাইহানী মহাশ্মশানের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন আগরতলা পুরনিগমের…
বৃষ্টিতে বেহাল ২০৮ নং জাতীয় সড়ক, যান চলাচল স্তব্ধ; চরম দুর্ভোগে হাজারো মানুষ
আগরতলা, ৯ জুন: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে থাকা ২০৮ নং জাতীয় সড়কের কমলপুরের এরারপাড়া থেকে…
গন্ডাছড়ার আমে মজেছেন ক্রেতারা, অমরপুর বাজারে চাহিদা তুঙ্গে
আগরতলা, ৯ জুন: গন্ডাছড়া মহকুমার সুস্বাদু ও রসালো আম এখন ক্রেতাদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে…
পাঁচ দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে ভারতীয় জনতা মজদুর সংঘের ডেপুটেশন
আগরতলা, ৯ জুন : ন্যায্য মজুরি, শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং শ্রম অধিকার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার শ্রম কমিশনারের…


















