News Flash

  • Home
  • প্রধান খবর
  • “কথায় কথায় চাকরি কেন খাচ্ছেন”, নিয়োগ দুর্নীতি মামলার রায়কে কটাক্ষ মমতার
Image

“কথায় কথায় চাকরি কেন খাচ্ছেন”, নিয়োগ দুর্নীতি মামলার রায়কে কটাক্ষ মমতার

কলকাতা, ১৪ মার্চ (হি. স.) : “নিয়োগ দুর্নীতি মামলায় ‘রোজ রোজ কেন চাকরি বাতিল’ করা হচ্ছে?“ মঙ্গলবার আলিপুরে একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে বিচারপতিদের এ বিষয়ে চিন্তাভাবনা করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।

নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গে মমতা বলেন, ‘‘আমরা তো আইনজীবীদের উপর নির্ভর করি। বিচারপতিদের রায়কে সম্মান জানাই। আমি অধিকার কাড়ার পক্ষে নই। আমি অধিকার দেওয়ার পক্ষে। যেটা আইনত স্বীকৃত, সেই অধিকারের কথা বলছি।’’

এর পর তিনি বলেন, ‘‘আমি যদি অন্যায় করি, আপনারা গালে দুটো চড় মারুন। আমি কিচ্ছু মনে করব না। যদি আমি দেখি, ‘ইয়েস আমি গিল্টি।’ আমি জীবনে জেনেশুনে কোনও অন্যায় করিনি। আমি ক্ষমতায় আসার পর একটাও সিপিএম ক্যাডারের চাকরি খাইনি। তা হলে তোমরা কেন খাচ্ছ? দেওয়ার ক্ষমতা নেই। কাড়বার ক্ষমতা আছে!’’

মঙ্গলবার মমতার মন্তব্যে উঠে আসে চাকরি হারানোর পর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রসঙ্গও। তিনি বলেন, ‘‘গতকালও (সোমবার) দু’জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আমি ভেবে দেখতে বলব (হাই কোর্টকে)। কেউ যদি ভুল করে থাকেন, তাঁর দায় ওঁরা (চাকরিরত) নেবেন কেন? আজ চাকরি করে বলে দু’জন ছেলেমেয়ে বিয়ে করেছেন। তাঁর বাবা-মাকে দেখাশোনা করতে পারছেন। হঠাৎ করে চাকরিটা চলে গেলে তাঁরা খাবেন কী!’’

নিয়োগ দুর্নীতি মামলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হাই কোর্টের উদ্দেশে বলেন, ‘‘যাঁরা অন্যায় করেছে, অ্যাকশন নিন। টেক স্ট্রং অ্যাকশন। আমার কোনও দয়া নেই তাঁদের জন্য। কিন্তু ছেলেমেয়েরা যাতে তার শিকার না হয়, সেটা দেখুন। তাঁদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন। দরকার হলে তিনি আবার পরীক্ষা দিন। কোর্ট যদি অন্য কোনও ব্যবস্থা করতে বলে, আমরা সেটাও করে দেব। সিদ্ধান্ত আপনাদের।’’ এর পর মঞ্চের সামনের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি প্রধান বিচারপতিকে পেলাম না। এটা আমার মনের ভাবনা। কথায় কথায় লোকের চাকরি খাবেন না। এটা রাজনীতি নয়।’’

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026

পটনায় প্রতিবাদ মিছিল থেকে তেজস্বী যাদব আটক, আরজেডি সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান

পটনা, ১৯ আগস্ট (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদবকে বুধবার পটনায়…

ByByNews Desk Aug 19, 2026

পটনায় আরজেডির রাজভবন অভিযান ঘিরে উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের

পটনা, ১৯ আগস্ট (আইএএনএস): ছাত্রদের বিভিন্ন দাবি, বেকারত্ব, পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সিওয়ানে একে-৪৭ দিয়ে গুলি চালানোর বিতর্ককে…

ByByNews Desk Aug 19, 2026

৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সিঙ্গাপুরে পীযূষ গোয়েল, অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি…

ByByNews Desk Aug 19, 2026

চতুর্থ ভারত-সিঙ্গাপুর মন্ত্রিসভা বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করবেন নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চতুর্থ ভারত-সিঙ্গাপুর মন্ত্রিসভা রাউন্ডটেবিল…

ByByNews Desk Aug 19, 2026

বাইকে ঘোরানোর নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মধ্যপ্রদেশের সাতনায় গ্রেফতার ২

সাতনা, ১৯ আগস্ট (আইএএনএস): বাইকে ঘোরানোর নাম করে এক নাবালিকাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top