News Flash

Image

পড়ুয়া বিক্ষোভে আবারও উত্তাল বিশ্বভারতী

বোলপুর, ১৪ মার্চ (হি. স.) : পড়ুয়া বিক্ষোভে আবারও উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর বিনয় ভবনের ক্লাসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। বিশ্বভারতীর নিরাপত্তা কর্মীরা সেই তালা ভাঙতে গেলে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে চূড়ান্ত ধস্তাধস্তি হয়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিনয় ভবনের সামনে। ভবন চত্বরে বিশ্বভারতীর বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মী।

উল্লেখ্য, বিশ্বভারতীর বিনয় ভবনের বিএড ও এমএড ছাত্র-ছাত্রীদের বার্ষিক উপস্থিতির হার কম। তাই কর্তৃপক্ষের তরফে প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসতে বাধা দেওয়া হয় বিএড ও এমএড ছাত্রছাত্রীদের। এর জেরে মঙ্গলবার বিনয় ভবনের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কর্তৃপক্ষের দাবি, ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হবে ক্লাসে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, তাঁদের উপস্থিতির সংখ্যা খুবই কম। এবার তা নিয়েই কার্যত অশান্ত শান্তিনিকেতন।

Releated Posts

ব্যাংকক থেকে মাদক পাচারের চেষ্টা, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার যুবতী; উদ্ধার ১১.৮২ কোটি টাকার হাইড্রোপনিক গাঁজা

মুম্বই, ১২ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল শুল্ক দফতর। ব্যাংকক থেকে ভারতে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top